টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই ঘনিষ্ট সহচর আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক ¯^রাষ্ট্র ও ¯^াস্থ্য মন্ত্রী আব্দুল মান্নানে ১৬তম এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের ৫ম মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে।
রবিবার বাদ জোহর মসজিদে মরহুম এই দুই নেতার আত্মার মাগফেরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে করোনা ভাইরাসের কারণে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ছোট পরিসরে কর্মসূচি গ্রহণ করা হয়। দলের ও পরিবারের পক্ষ থেকে প্রয়াত দুই নেতার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া আওয়ামী লীগ অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এম.এন ইনচার্জ ও স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী , বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুল মান্নান বিগত ২০০৫ সালের (৪ এপ্রিল) মৃত্যুবরণ করেন।
অপরদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সাবেক পিপি মির্জা তোফাজ্জল হোসেন মুকুল বিগত ২০১৬ সালের (৪ এপ্রিল) মৃত্যুবরণ করেন। প্রয়াত এই দুই নেতার বাড়িই টাঙ্গাইল সদর উপজেলার প্যারাডাইস পাড়া ও দিঘুলীয়া এলাকায়।